7777 Casino Bonus Codes 2025 Only the Money, Multiplier, and Extra Spin symbols are in play during the respin round. Bingo Rochester Ireland As of today, only Michigan, New Jersey, and Australia have a live dealer section available for US players. Bet Online Casino Bonus
কুমিল্লার দেবীদ্বারে খেলতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে ওমর ফারুক (১২) নামের এক মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সৃত্রে জানা যায় বুধবার (১৮ জুন) সকাল ১০টার সময় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামে এই ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন মো: আহাদ হোসেন (১১)নামের আরও এক শিশু।
নিহত ওমর ফারুক(১২) পূর্ব আলিয়াবাদ গ্রামের প্রবাসী মো: আল আমিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ পড়তো। অপরদিকে আহত আহাদ (১১) একই বাড়ির দুলাল মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু দুটি হালকা বৃষ্টির মধ্যে খেলা করছিল। হঠাৎ বাড়ি পাশে হেলে থাকা বড় একটি গাছ তাদের উপরে আঁচড়ে পড়লে এতে ঘটনাস্থলেই ওমর ফারুক নিহত হয় এবং আহত আহাদ হোসেনকে দ্রুত উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোঃ ইলিয়াস বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। কোন প্রকার আইনগত ব্যবস্থা ও ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করেছে।