United Kingdom Casino Roulette Ive also compiled a sizeable wedge of information on live online casinos, which might be up your alley. Newport Vancouver Casino This option can be adjusted with the help of control panel located below the reels of Electric Sam slot online. Slot Games With Free Spins Uk
কুমিল্লার দেবীদ্বারে একটি মাদ্রাসার পুরাতন দেওয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেওয়াল চাপায় মো. সিফাত নামে ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর ছোটআলমপুর ব্রয়লার সংলগ্ন কাশিফুল উলুম মাদ্রাসা’য় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড এলাকার মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদ্রাসারই ছাত্র ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিফুল উলুম মাদ্রাসার ভেতরে একটি পুরাতন দেওয়াল অপসারণের কাজ চলছিল।
অভিযোগ উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল। কাজ চলাকালীন দেওয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এমন ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এ রিপোর্ট লিখাপর্যন্ত দেবীদ্বার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন এবং লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।