On Line Casinos Australia The free spins winnings have a WR of 60x and a max cashout limit of 5x. Blackjack City Casino No Deposit Bonus Codes For Free Spins 2025 WV gamblers can contact the operators support team through live chat, phone, and contact forms. Live Online Roulette Casinos
কুমিল্লার দেবীদ্বারে সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী উঠাতে বাধা দিলে ট্রাফিক পুলিশকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা গাড়ির চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় চালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২জুন) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল করিম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ সময় স্থানীয়রা তিশা বাসচালক তৈয়ব আলীকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিশা গোল্ডেন বাস সার্ভিসের বাস পুলিশ হেফাজতে নিয়ে যায়। তখন গাড়িতে থাকা ঢাকাগামী প্রায় অর্ধশত যাত্রী গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে। পরে পুলিশের পক্ষ থেকে তিশার মালিকপক্ষের সঙ্গে কথা বলে অন্য একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হলে যাত্রীরা প্রায় ২ঘন্টা পর ওই গাড়িতে গন্তব্যে যাত্রা শুরু করেন।
এ বিষয়ে দেবীদ্বার সার্কেল এএসপি মো. শাহিন মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, পুলিশ সদস্যের গায়ে হাত তোলার অভিযোগে চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। যাত্রীদের সুবিধার্থে অপর একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।