7777 Casino Bonus Codes 2025 Only the Money, Multiplier, and Extra Spin symbols are in play during the respin round. Bingo Rochester Ireland As of today, only Michigan, New Jersey, and Australia have a live dealer section available for US players. Bet Online Casino Bonus
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি ‘ ওই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভুমি মন্ত্রণালয়,ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের সহযোগিতায় ৩ দিন ব্যাপি দেবীদ্বার ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ মে) সকাল সাড়ে ১১ টায় আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ভোধন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই মেলার আয়োজন করা হয়েছে। ‘ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এদিকে ভূমি মেলা উদ্বোধনী সভার সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম বলেন, উপজেলা ভূমি কার্যালয়সহ সকল ইউনিয়ন ভূমি অফিসসমূহে এই মেলা চলবে। একই সাথে ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার জন্য এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন,- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে।’