7777 Casino Bonus Codes 2025 Only the Money, Multiplier, and Extra Spin symbols are in play during the respin round. Bingo Rochester Ireland As of today, only Michigan, New Jersey, and Australia have a live dealer section available for US players. Bet Online Casino Bonus
” অক্সফোর্ড এগিয়ে থাকে, অক্সফোর্ড এগিয়ে রাখে,পরিশ্রমী যারা সফল তারা” ওই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলার শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের
বার্ষিক ফলাফল ঘোষণা ও পুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর (বুধবার) সকাল ৯ টায় স্কুলের
হল রুমে স্কুলের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংঙ্গীতের মধ্যে দিয়ে উপস্থিত অতিথিদের স্বাগত বক্তব্য,অবিভাবক,ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলীদের মাঝে কুইজ প্রতিযোগিতা দেওয়া হয়।পরে ইসলামিক সংঙ্গীত, দেশাত্মবোধক গান ও কুমিল্লা জেলা উত্তর গোমতী শিল্পগোষ্ঠি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই স্কুলের ৬৬ জন ছাত্র ছাত্রীর মাঝ একাডেমি ও ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ওয়ামী) বৃত্তি টেল্যান্টপুল ও
সাধারণ গ্রেড বৃত্তি অর্জনকারীদের মাঝে নগদ অর্থসহ সন্মাননা ক্রেস প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই স্কুলের পরিচালনা পর্ষদ এর নব নির্বাচিত সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ স্কুলের ব্যবস্থাপনা সম্পাদক মো. মনিরুল ইসলাম আখন্দ, স্কুলের প্রধান শিক্ষক আবদুস ছাত্তার, অর্থ সম্পাদক মো. ফখরুল ইসলাম মোশারফ,নির্বাহী সদস্য মো. আলী মোল্লা, অধ্যাপক মতিউর রহমান, আল- আমিনসহ স্কুলের শিক্ষক, অবিভাবক মন্ডলী ও ছাত্র-ছাত্রীসহ আরও অনেকে।