Live Dealer Casino Blackjack There are a lot of reasons why, but first among them is likely the ease of learning how to play and the massive amount of television exposure Texas Hold'em has got in the the last 6-8 years. Games Casino Australia Similar to other slot games, you can choose the amount you wish to bet, and the number of paylines. Blackjack Furniture Birmingham Al
কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাইবার ফোর্স ইতালি শাখার সভাপতি মোশারফ হোসেনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। উক্ত আয়োজনে স্পন্সর ছিলেন ইটালী প্রবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইবার ফোর্স ইটালী শাখারসভাপকি ও দেবীদ্বার উপজেলা সদস্য মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জামাল কবির, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ আব্দুল কুদ্দুস, মালদ্বীপ প্রবাসী আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, মোঃ আলমগীর সরকারসহ দেবীদ্বার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমজেএ মামুন।