On Line Casinos Australia The free spins winnings have a WR of 60x and a max cashout limit of 5x. Blackjack City Casino No Deposit Bonus Codes For Free Spins 2025 WV gamblers can contact the operators support team through live chat, phone, and contact forms. Live Online Roulette Casinos
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ভোটাররা। কুমিল্লা দেবীদ্বার ৪ নং সুবিল ইউনিয়নের ২৪ নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে মহিলা বুথে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সারা দেশে একযোগে চলছে ভোট গ্রহণ। এদিকে কুমিল্লা- ৪, দেবীদ্বার ৪ নং সুবিল ২৪ নং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র সকাল সাড়ে ১০ টার দিকে জাল ভোট দেওয়ার হয়েছে বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রের একাধিক উপস্থিত ভোটার। এ কেন্দ্রের ভোটার জাহানারা বেগম তিনি বলেন আমি ভোট কেন্দ্র আসার পর দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমার ভোট নং ২৬৮, ভোটার আইডি নং 193597101624, পিতা- সুরুজ মিয়া, মাতা- বানু বিবি। এ বিষয়ে আমি অফিস্যারদের জিগাসা করলে তারা বলেন আপনি আগে এসে ভোট প্রয়োগ করেছেন অথচ আমি ভোট দেইনি। আমার হাতে কালিও লাগায়নি।
এদিকে এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এহসানুল হক বলেন – যারা পোলিং অফিসার ও প্রার্থীর এজেন্ট ছিলো তারা এ বিষয়ে সচেতন থাকার প্রয়োজন, তবে জাহানারা বেগম এর ভোট টা কে বা কাহারা প্রয়োগ করেছে তা জানা নেই। এ বিষয়ে আমরা তার ভোট টা নির্বাচন কমিশনের বিধান মোতাবেক আবার পুনরায় স্টেন্ডার ভোটার হিসাবে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ দেওয়া হবে। এ কেন্দ্র মোট ভোটার ছিল – ২০৪৯। এর মধ্যে ৪টি বুথে ভোট গ্রহন চলছে।
প্রার্থী হিসাবে শাপলা কলি মাঠে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির সমর্থীত ট্রাক মার্কা নিয়ে ভোটে লড়ছেন মো. জসিম উদ্দিন, হাত পাখা মার্কা নিয়ে ইসালামী আন্দোলনের প্রার্থী হিসাবে মাঠে আছেন আব্দুল করিম, আপেল মার্কায় লড়ছেন- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক।