Constanta Casino Review And Free Chips Bonus There are three different scatter symbols in this slot and these are represented by Columbus' ships the Nina, Pinta, and Santa Maria. Betsamigo Casino No Deposit Bonus 100 Free Spins The top two highest-value symbols are the Showgirl and the Slot Fathers top underling. No Wagering Free Spins Canada
কুমিল্লার দেবীদ্বারে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন রাজমিস্ত্রি ফারুক হোসেনের মেঝো ছেলে। তিনি দেবীদ্বার সদর এলাকার কালাচান মার্কেটের আমীর হোসেনের ‘সূতা ঘর’ নামের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে তুহিন বাড়িতে ফিরে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলে। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গেলে দেখে ফ্যানটি কাজ করছে না। ফ্যানের সুইচ অন করার পরও না ঘুরলে সংযোগ পরীক্ষা করতে গিয়ে টিনের চালার সঙ্গে আর্থিং হওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুহিনের বাবা ফারুক হোসেন বলেন, “ছেলেটা ফ্যানের তার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমরা হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় সে আর বেঁচে নেই।” এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে যাই। পরিবার কোনো অভিযোগ না করায় এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েয়ে।