Free Mobile Slot Games Uk Therefore, invest some time into the research so you could find the best operator that offers good care of its customers. United Kingdom Roulette Wheel Diagram Disregard the potential of online gambling to boost land-based revenues. Canada And Online Gambling
কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামে কৃষক থেকে লাল ও ডাটা শাকের ফসল কিনতে না পেরে ৬০ শতাংশ জমির লাল ও ডাটা শাক কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে সস্থানীয় সবজি বেপারি সোহেল এর নামে। ক্ষতিগ্রস্থ্য কৃষক ৭০ হাজার টাকার সবজি ক্ষয়ক্ষতি হওয়ার অভিযোগ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) মোহাম্মদপুর সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষি জমির আগাছা নিধনের কীটনাশক দিয়ে দুটি সবজি ক্ষেত জ্বালিয়ে দেওয়ার চিত্র। মোহাম্মদপুরে পাইকারি সবজি বিক্রেতা ফারুক মিয়া জানান, সরাসরি জমি থেকে তিনি সবজি ক্রয় করে বাজারে পাইকারি দরে বিক্রি করেন। তিনি এলাকার কৃষক মোঃ শহীদ মিয়ার কাছ থেকে ৬০ শতাংশ লাল শাক ও ডাটা শাকের সবজি গুলো ক্রয় করেন। কিন্তু কৃষক শহীদ মিয়া কাছ থেকে তাদের এলাকার আরেক পাইকারি সবজি ব্যবসায়ী সোহেল নামে একজন কিনতে চেয়েছিলেন। কিন্তু কৃষক শহীদ মিয়া ভালো দাম পেয়ে ফারুক মিয়ার কাছে সবজিগুলো বিক্রি করে দেন। সোহেল কিনতে না পেরে কৃষক শহীদ মিয়ার সাথে বাকবিতন্ডা ও কথা কাটাকাটি করেন স্থানীয় একটি চায়ের দোকানে এবং তিনি ফসল কিভাবে তুলে বিক্রি করবে হুমকি দেন বলেও জানান। গত ২৭ আগস্ট দিবাগত (২৮ আগস্ট) ভোর ৪ টার সময় তিনি সোহেলকে ফসলি মাঠে থেকে ওঠে বাড়ির দিকে যেতে দেখেন। পরে সকাল ৮ টায় তিনি শাক তুললে এসে দেখেন সবকিছু কীটনাশক দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। এতে তাহার ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি ব্যবসায়ী সোহেলকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সফিকুল ইসলাম, রফিক মিয়াসহ একাধিক লোকজন জানান, ফসলি জমিতে ফসলের সাথে এমন নির্মমতা, নিষ্ঠুরতম কাজ নিন্দনীয়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনার দাবী জানান।
এ বিষয় অভিযুক্ত ব্যবসায়ী সোহেলকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ সম্ভব হয়নি।
দেবীদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ফসলি জমির ফসলের সাথে এমন শত্রæতা, আচরণ নিন্দনীয়। আমাদের পক্ষে থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা ও সহায়তা করবো। এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা স্বিীকার করে বলেন, আমার ঘটনাটি জিডি করে আদালতে পাঠিয়ে দেব। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেব।