1 000 A Month On Online Gambling Who said that trolls must necessarily be terrible and awful. Winning Slot Machines I understand how machines work and how to discover the games that provide the best mathematical return. Casino Online Btc
বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ভার্চুয়াল প্লাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ তথ্য জানিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের সিনিয়র নেতারা ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার বৈঠকের ৪র্থ দিনে জাতীয় নির্বাহী কমিটির ৮ জন ভাইস-চেয়ারম্যান আলোচনায় অংশ নেন। বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক মহামারির করোনাভাইরাস, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।
বৈঠকে দলের জাতীয় নির্বাহী কমিটির আটজন ভাইস চেয়ারম্যান অংশ নেন। তারা হলেন- ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লা বুলু, মো. শাজাহান, মীর মো. নাসির উদ্দিন। বৈঠক পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।