First Casino In United Kingdom Having won a little money, many users, dazzled by the desire to win big, fall into this trap and can no longer imagine their lives without gambling. Play For Free Win Real Money Bingo Uk Again you can review them with no deposit using the fun play mode. Zeus Vs Hades App Review
দেবীদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদরাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মো. খালিদ হোসেন (৮) দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশু তার বাবার সঙ্গে দেবীদ্বারের পৌর এলাকার বাবুস সালাম নামে একটি হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে পৌঁছালে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তারা বাবা শিশুটির রক্তাত্ব দেহ নিয়ে বাড়ির দিকে চলে যায়। দেবীদ্বার বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো. আবু সাঈদ বলেন, ‘খালিদ হোসেনের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে বাবুস সালাম মাদরাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার করার জন্য চাকরিতে যোগ দেন। তখন খালিদও তার সঙ্গে আসা যাওয়া করত। রবিবার সকালে মাদরাসার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। খালিদ বাবার সঙ্গে এমনি মাদরাসায় আসা-যাওয়া করলেও ভর্তি হয়নি।’ দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।